বিনোদন ডেস্ক : কলকাতা ও বাংলাদেশের মানুসের কাছে অত্যন্ত জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার। বিগত ১০ বছর ধরে এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবেই ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় অনুষ্ঠিত হয়ে আসছে।
গতকাল রোববার (১২ জুন) ছিল মীরাক্কেলের ১০ বছরপূর্তি ও এবারের ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার–৯’এর গ্রান্ড ফিনাল। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এবারের ফিনাল অুনষ্ঠিত হয়। এতে বরাবরের মতোই মনোমুগ্ধকর উপস্থানা করেন মীর আফসার আলী।
এদিকে এবারের প্রতিযোগিতা বাংলাদেশে থেকে অংশ নিয়েছিলেন সর্বমোট ৯ জন। টানা সাত মাস গ্রুমিং, তাঁদের পরিবেশনা ও বিচারকদের রায়ে গ্র্যান্ড ফিনালেতে লড়েছেন বাংলাদেশের তিন প্রতিযোগী। এরা হলেন আরমান, পাভেল ও এমদাদুল হক। এদের মধ্যে আরমান ও পাভেল যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন। আর এমদাদুল হক অর্জন করেছেন চতুর্থ স্থান।
গতকাল রোববার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয় সিজন নাইনের ধারণকৃত গ্র্যান্ড ফিনালের প্রচার। টানা তিন ঘণ্টা চলে এই আসর। এতে কলকাতার বেশ কজন তারকা ও বিচারক অংশ নেন।
প্রতিযোগীরা দুই ধাপে হাজির হন তাদের পরিবেশনা নিয়ে। মীর আফসার আলীর প্রাণবন্ত উপস্থাপনা এবং বাংলাদেশি প্রতিযোগীদের অংশগ্রহণের ফলে এ দেশেও বেশ জনপ্রিয় কমেডিবিষয়ক এই রিয়েলিটি শো।
এদিকে কক্সবাজারের ছেলে আরমান শুধু কৌতুকই নয়, রীতিমতো তিনি প্রতিটি পর্বেই বাংলাদেশের জনপ্রিয় বেশ কিছু গানও পরিবেশন করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। গতকাল গ্র্যান্ড ফিনালের দিন অভিনেত্রী ইন্দ্রানী হালদারের অনুরোধে সংগীত পরিবেশন করেন আরমান।
এসময় তিনি তার পছন্দ অনুযায়ি লালন সংগীত ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গানটি পরিবেশন করেন। আর এই গানের মাধ্যমে তিনি উপস্থিত সকলকেই মাত করে দেন। এছাড়াও এর আগে তিনি বারী সিদ্দিকীর বেশ ক’টি গানও পরিবশেন করে দারুণভাবে প্রশংসিত হয়েছেন।
১৩ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন