বিনোদন ডেস্ক : টানা চোখ, টিকলো নাক, দীপ্তি ছড়ানো পেলবো ত্বক আর অসাধারণ ব্যাক্তিত্ব। এই সব কিছুর অধিকারী যিনি, তিনি হলেন নাদিয়া হুসেন। তাকে নিয়ে জোর গুঞ্জন ফ্যাশন জগতে। হলিউডের নজরও তারই দিকে।
সম্প্রতি পাকিস্তানের এই টপ মডেলকে নিয়ে ব্রিটেনের একটি বিখ্যাত সংবাদ সংস্থা খবর করেছে। আর তারপর থেকেই হলিউডের নজরে তিনি। ১৯৭৯ সালে লন্ডনে জন্ম গ্রহন করে নাদিয়া। পেশায় মডেলিংয়ের পাশাপাশি তিনি দন্ত চিকিৎসকও।
পাকিস্তানের অনেকগুলি ধারাবাহিকে অভিনয় করেছেন নাদিয়া। মায়ের থেকে ততটা সাপোর্ট না পেলেও তার বাবা তাকে খুব সাহায্য করতেন। গত পনেরো বছর ধরে তিনি পাকিস্তানের ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত। সেরা মডেল হিসেবে অনেকগুলো পুরস্কার রয়েছে তার ঝুলিতে। পাকিস্তানের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরও উন্নত করতে বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
১৬ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস