শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ০৯:২৮:৫৪

এবার সুন্দরী ভূতের সঙ্গে ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’

এবার সুন্দরী ভূতের সঙ্গে ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’

বিনোদন ডেস্ক : ‘গ্রেট’ কি না, তা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠবে কতটা ‘গ্র্যান্ড’, তা নিয়েও! তার পরেও ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ উঠে এল বিনোদন দুনিয়ার শিরোনামে।

কারণটা কিন্তু নিছক মেলামেশা নয়। বরং ভূত! মাস্তি সিরিজের এই ছবি এবার এমন ভয় আর মজার ককটেল তৈরি করতে চলেছে। ট্রেলারের শুরু থেকেই তাই বার বার উঠে এসেছে ভূতের কথা।

মজা করে বলা হয়েছে, সিরিজের একেবারে প্রথম ছবিতে তিন ছেলের মাথায় এক মেয়ের ভূত চেপেছিল! দ্বিতীয় দফায় তিন ছেলের মাথায় চেপেছিল তিন মেয়ের ভূত। আর এবার? একটি সুন্দরী ভূত ভর করবে তিন ছেলের উপরে!

ট্রেলারে দেখাও যাচ্ছে তার ইঙ্গিত। সম্পত্তি-সংক্রান্ত কোনো কাজে তিন বন্ধু আফতাব শিবদাসানি, রীতেশ দেশমুখ আর বিবেক ওবেরয় এসে পৌঁছেছেন একটা বড় পুরনো বাড়িতে। সেই গা ছমছমে বাড়িতে তাদের সঙ্গে দেখা হয়ে যায় এক সুন্দরী মহিলার। ঊর্বশী রাউতেলার!

তার পর যখন জানা যায় সে-ই এই বাড়ির ভূত, কী অবস্থা হয় তিন বন্ধুর? সে কথা জানা যাবে ২২ জুলাই ছবি মুক্তি পরে।
১৭ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে