শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ১০:২৩:৫০

করণ জোহরকে অশ্রাব্য ভাষায় একি বললেন শাহরুখ খান!

করণ জোহরকে অশ্রাব্য ভাষায় একি বললেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক : শাহরুখ খান আর করণ জোহর একে অপরের গলায়-গলায় বন্ধু বলেই সবাই জানেন। কিন্তু শাহরুখ টুইটারে এ কী লিখলেন? এমন ভাষা যা মুখে আনা যায়না!

করণ জোহর বহুদিন ধরেই টুইটারে অবমাননার শিকার হচ্ছিলেন। তাকে সমকামী খ্যাতাব দিয়ে তার সম্পর্কে অনেক কটু কথাই ইদানীং পোস্ট হচ্ছে টুইটারে। এরই প্রতিবাদে একটি সংবাদমাধ্যমের ব্লগে তিনি একটি ব্যঙ্গাত্মক পোস্ট লেখেন।

পোস্টটি অত্যন্ত ক্ষুরধার এবং সেখানে ‘gay ma*****od’ শব্দটি ছিল। পোস্টের যে অংশে এই শব্দগুচ্ছটি ছিল সেটি নিচে দেয়া হল—

এই পোস্টের পরেই বলিউডের বহু তারকাই করণের পাশে এসে দাঁড়ান এবং টুইট করেন। কিন্তু সবচেয়ে বলিষ্ঠ ছিলেন বলিউড কিং শাহরুখের পোস্টটি যেখানে তিনি ব্যঙ্গাত্মক ভাবেই প্রিয় বন্ধু করণকে “G** M*******” বলে সম্বোধন করেন। তার উত্তের করণ শাহরুখকে ধন্যবাদ দেন।

যদিও পরে এই দু’টি পোস্টই সরিয়ে নেয়া হয় তবে তার আগেই সংবাদমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল এই ঘটনা।-এবেলা
১৭ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে