বিনোদন ডেস্ক : ক্যাটরিনার কাইফের সাথে একসময় প্রেম ছিল বলিউড ভাইজান সালমান খানের। সে প্রেম এখন আর নেই। ভেঙে গেছে। তবে তাদের বন্ধুত্বটা কিন্তু এখনও রয়ে গেছে সেই আগের মতই।
এদিকে রোমানিয়ার মডেল লুলিয়া ভান্তুরের সাথে বিয়ে প্রায় পাকাপাকি সালমান খানের। এখবর বলিউডে অনেকদিন ধরেই। তবে সেই সাথে এ খবরও ছড়িয়েছে, লুলিয়া নাকি সালমানের সঙ্গে ক্যাটের সখ্যতা একদমই সহ্য করতে পারছেন না।
এরপরেও এখনও একসঙ্গে সময় কাটালেন সালমান-ক্যাটরিনা! কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে হাতে হাত ধরে হাজির সালমান-ক্যাটরিনা। বাস্তব ভিন্ন হলেও ছবি তো সেরকম কথাই বলছে!
প্রাক্তন দুই প্রেমিক-প্রেমিকা সবার সামনে এমন স্বচ্ছন্দভাবে হাত ধরে পার্টিতে! এই ছবি অনেককেই অবাক করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেকের মনেই উঠছে প্রশ্ন, সংশয়। তবে ছবিটা আসল হলে সত্যিই হয়তো খুশি হতেন সালমান-ক্যাট অনুরাগীরা। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন।
ছবিটি আর কিছুই নয়, এক ফটোশপ জিনিয়াসের কীর্তি। তিনি ইন্দোনেসিয়ার ডেবরি রিরি। ডেবরি পেশায় ফটো এডিটর। সেইসঙ্গে একজন বলিউড প্রেমিকও। তার এই ছবি অনেক ক্যাট-সালমান অনুরাগীকেই খুশি করেছে।
২২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন