শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০১:৪১:০২

সালমানের পাশে দাঁড়ালেন নওয়াজউদ্দিন, পূজা বেদী

সালমানের পাশে দাঁড়ালেন নওয়াজউদ্দিন, পূজা বেদী

বিনোদন ডেস্ক:সালমান একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি ইতোমধ্যেই ৮০টির বেশি হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

খান, যিনি বলিউডে আত্মপ্রকাশ করেন বিবি হো তো এহসি চলচ্চিত্রের একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৮৮-তে, খ্যাত অভিনেত্রী রেখার সঙ্গে. অবশ্য, তাঁর অভিনীত প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র মেনে পেআর কিয়া (১৯৮৯) সালে, এজন্যে তিনি ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগতার পুরস্কার লাভ করেন. এরপর থেকে নব্বইয়ের দশকে তিনি বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন, যেমন সাজান (১৯৯১), হাম আপকে হ্যায় কোন..! (১৯৯৪), কারণ অর্জুন (১৯৯৫), জড়ুয়া (১৯৯৭), পিয়ার কিয়া তো দারনা কিয়া (১৯৯৮) বিবি না. ১ বাজরাঙ্গি ভাইজান (২০১৫) নিজেকে। আজ তিনি নিজে কে  ‘পাশবিক নির্যাতনের সঙ্গে তুলনা টেনে বিতর্কে জড়িয়েছেন । বিভিন্ন মহলে সমালোচনা ও নিন্দার মুখে পড়েছেন তিনি। এই অবস্থায় তাঁর পাশে দাঁড়ালেন বলিউডের এক অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। পূজা বেদিও সালমানকে সমর্থন করেছেন। উল্লেখ্য, এক সাক্ষাত্কারে তাঁর আগামী সিনেমা সুলতান-এর জন্য পরিশ্রম সম্পর্কে বলতে গিয়ে সালমান বলেন, তাঁর নিজেকে ‘পাশবিক নির্যাতনের মতো মনে হত।

‘কিক’ ও ‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন। সালমানের মন্তব্য সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নওয়াজউদ্দিন বলেছেন, এটা তো উনি রূপকার্থে বলেছিলেন। এ নিয়ে আর আলোচনা বা প্রশ্নের কোনও প্রয়োজন নেই।

নওয়াজ আরও বলেছেন, আমার কাছে উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ। আমি মনে করি তাঁর কোনও খারাপ উদ্দেশ্য ছিল না।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও সালমানের মন্তব্যকে অসংবেদনশীল বলে অভিহিত করেছেন। সালমানের বাবা সেলিম খান ছেলের হয়ে ক্ষমা চেয়েছেন।যদিও এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি সালমান।

এরইমধ্যে সালমানকে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী পূজা বেদী। তিনি টুইটারে বলেছেন, সালমান যদি ভুল হন তাহলে ‘পাগল’, ‘প্রতিবন্ধী’, ‘ফাঁস দেওয়া’র মতো শব্দগুলির ব্যবহারও তো ‘পলিটিক্যালি ইনকারেক্ট’।
সালমানের সমর্থনে একাধিক টুইট করেছেন পূজা।

২৪জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে