বিনোদন ডেস্ক : ঈদের দিন ভারতে রিলিজ হতে চলেছে অনেকগুলো ছবি। কোনওটা হয়তো ঈদের ঠিক দু’দিন পরেই মুক্তি পাবে। তবে, সব ছবি তো আর একসঙ্গে দেখা যায় না। প্রতিটি ছবিরই তো কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। যে কারণগুলোর জন্য ছবিগুলো আপনাকে দেখতেই হবে। জেনে নিন সেই সব কারণ।
সুলতান (বলিউড) : এই বছরের বহু প্রতীক্ষিত সিনেমা ‘সুলতান’। কুস্তিগীরের চরিত্রে সালমান খান কেমন অভিনয় করলেন জানতে হলে অবশ্যই এই ছবিটি দেখতে হবে। ‘সুলতান’ ছবিতে সালমানের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মাও। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি অনুষ্কাও দারুণ পারফর্ম করেছেন।
কেলোর কীর্তি : ‘কেলোর কীর্তি’ একটি মাল্টিস্টারার ছবি। যে ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দেব, যিশু, অঙ্কুশ, নুসরাত, মিমি, সায়ন্তিকা এবং কৌশনির মতো তারকা। প্রায় সাড়ে তিন কোটি টাকা বাজেটের এই জমজমাট মজার ছবিতে রয়েছে অসাধারণ নাচ, গান এবং টান টান গল্প।
বাদশা দ্য ডন : ঈদের দিন মুক্তি পেতে চলেছে আরও এক হাই ভোল্টেজ মুভি ‘বাদশা দ্য ডন’। এই ছবিতে রয়েছে দু’বাংলার জনপ্রিয় অভিনেতা সুপারস্টার জিৎ এবং নুসরত ফারিয়া। এই ছবিতে রয়েছে দারুণ মিউজিক, ফাটাফাটি ডান্স আর ঝাঁ-চকচকে লোকেশন। বলে রাখা ভালো, ছবিটি ভারতের সাথে সাথে বাংলাদেশেও একযোগে মুক্তি পাবে।
৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস