বিনোদন ডেস্ক: অবশেষে প্রায় দেড় বছর পর আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে সিডি আকারে মুক্তি পাচ্ছে রাকিব মোসাব্বির এর নতুন একক অ্যালবাম ‘মায়াবতী ময়না’।
রাকিব জানান, প্রায় দেড় বছর পর তার কোনো অ্যালবাম সিডি আকারে মুক্তি পাচ্ছে। যদিও গত বছরে এবং এই বছরের প্রথম দিকে তার বেশ কিছু অ্যালবাম মোবাইল কন্টেইনে মুক্তি পেয়েছিল, যে অ্যালবামগুলো সিডি আকারে প্রকাশিত হয়নি।
‘মন পাখি’, ‘রামু মিক্স’, ‘মন যে দেওয়ানা’ ও প্রিয়তমা নামে পরিবর্তিত হওয়া ‘বিরহের জাদুঘর’ এলবামগুলো ডিজিটাল ও মোবাইল কন্টেইনে মুক্তি পেয়েছিল।
রাকিব মোসাব্বির আরও জানান, প্রথম বারের মত কোনো অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন তিনি নিজেই এবং প্রতিবারের মত এই অ্যালবামর সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রাকিব মোসাব্বির নিজেই।
অ্যালবামে সবগুলো গান লেখার ব্যাপারে রাকিব বলেন, আসলে এর আগেও আমি আরও অনেক গান লিখেছি আমার বিগত এলবামগুলোতে আমি একটি অথবা দুইটি করে গান লিখেছে কিন্তু আমি সেটা অডিও ইন্ডাস্ট্রিতে তেমন করে সবার কাছে প্রকাশ করেনি। পিরিতি, চুপিচুপি এলে, জানি তুমি, মন মানে না'সহ নিজের বেশ কিছু জনপ্রিয় গানের রচিয়তা রাকিব মোসাব্বির।
আসন্ন ঈদ উপলক্ষে এই সপ্তাহে লেজার ভিশনের ব্যানারে মুক্তির অপেক্ষায় রাকিবের অষ্টম একক ‘মায়াবতী ময়না’ অ্যালবামের সবগুলো
গানই মৌলিক ও ফোক, পপ, ফিল্ম ধাঁচের গান। পাশাপাশি এ সপ্তাহে অ্যালবাম এলবামের 'সখী ভালাবাসা" নামে একটি গানের মিউজিক ভিডিও লেজার ভিশনের অফিসিয়াল চ্যানেলে মুক্তি পাচ্ছে।-সময় টিভি
৬ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস