বুধবার, ০৬ জুলাই, ২০১৬, ০৫:১৮:৫৯

এবার ভিন্ন সাজে নায়লা নাঈম

এবার ভিন্ন সাজে নায়লা নাঈম

বিনোদন ডেস্ক : এবার ভিন্ন সাজে দর্শকদের সামনে আসছেন এই সময়ের মডেল নায়লা নাঈম। পুলিশের সাজে একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে। প্রাণ আরএফএল এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নায়লা।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে। নায়লা নাঈম একটি জাতীয় দৈনিককে বলেন, পুলিশ সাজে প্রথমবার একটি বিজ্ঞাপনে কাজ করলাম। এটি পরিচালনা করেছেন শাকিব ফাহাদ। পোশাক পরিকল্পনায় ছিলেন তুরিণ।

তিনি আরো বলেন, এতে মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন রবিন। কাজটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। বিজ্ঞাপনটির নির্মাতাসূত্রে জানা গেছে, ঈদের পরে বিভিন্ন টেলিভিশন  চ্যানেলে এর প্রচার শুরু হবে।
৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে