সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ০১:২৮:৫৪

গোপন কথা প্রকাশ্যে বললেন কারিনা!

গোপন কথা প্রকাশ্যে বললেন কারিনা!

বিনোদন ডেস্ক : এমনিতেই তারা হেডলাইনে থাকেন। আর প্রেগন্যান্সির খবর অফিসিয়ালি জানানোর পর থেকে তো প্রতিদিনই তারা খবরে। তারা হলেন বলিউডের শীর্ষ তারকা দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান আসতে যাচ্ছে। তবে নতুন খবর হলো সন্তান-সম্ভাবনার খবর জানানোর পর এই প্রথম বেবি বাম্প নিয়ে দেখা গেল বেগম সাহেবাকে। রোববার পতৌদি থেকে মুম্বই ফিরলেন সাইফ ও কারিনা। বিমানবন্দরেই ক্যামেরাবন্দি হয়েছেন এ দম্পতি।

জিন্স এবং ক্যাজুয়াল টি-শার্টে সাইফের পাশে বেবি বাম্প নিয়ে বেশ স্বচ্ছন্দভাবেই হাঁটছিলেন কারিনা। সাদা পালাজো প্যান্ট এবং কামিজ পরেছিলেন বেবো। চোখে ছিল সানগ্লাস। বেশ খোশ মেজাজেই আবিষ্কার করা গেছে তাদের সেখানে। কারিনার ফ্যান ক্লাব টুইটারে সেই ছবি শেয়ার করেছে। মুহূর্তে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
১৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে