শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ০২:১২:৪৯

জানাজানি হলে এলাকায় হইচই শুরু, অবশেষে সপরিবারে আটক সেই স্বর্ণ ব্যবসায়ী

জানাজানি হলে এলাকায় হইচই শুরু, অবশেষে সপরিবারে আটক সেই স্বর্ণ ব্যবসায়ী

এমটিনিউজ২৪ ডেস্ক : সপরিবারে ‘আত্মগোপনে’ চলে যাওয়া চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ তার পরিবারের চার সদস্যের আটকের কথা ‍জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়ি থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশের একটি দল।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক গাজী কালাম জানান, গত দুই দিনের চেষ্টার পর এই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে আটক করা সম্ভবে হয়েছে। তবে চাঁদপুরে কাউকে কিছু না বলে গ্রামের বাড়িতে কেন গিয়েছিলেন, সে বিষয়ে কিছু বলছেন না তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান এসকে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়ে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে চাঁদপুর থেকে আত্মগোপনে চলে যান পিন্টু দাস। বিষয়টি জানাজানি হলে এলাকায় হইচই শুরু হয়।

তার নিরুদ্দেশ হওয়ার ঘটনায় বাড়ির মালিক সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের বিরুদ্ধে অনেকে অভিযোগ তুলেছেন, তার কাছে অনেকে স্বর্ণ বন্ধক রেখে নগদ টাকা নিতেন। সাধারণ মানুষের সেই স্বর্ণ নিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে