রবিবার, ২৪ মে, ২০২৬, ০৭:৫৬:২২

রাজধানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীতে বহুতল ভবনে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মে) সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যার দিকে তাজমহল রোডের ওই বহুতল ভবনটিতে আগুন লাগার খবর পান তারা। সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে