শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ১১:১০:২৩

রাজধানীতে পূরবী সুপার মার্কেটে আগুন

রাজধানীতে পূরবী সুপার মার্কেটে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পূরবী মার্কেটের নিচতলায় আগুন লাগে। কিসের দোকানে আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিতভাবে জানতে পারিনি। আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে।’

রাফি আল ফারুক জানান, তারা আগুনের সংবাদ পান সকাল ৯টা ১৮ মিনিটে। ৯টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে