বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ০৮:৫৯:১৩

এসএসসির ফল প্রকাশের দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫

এসএসসির ফল প্রকাশের দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫

এমটিনিউজ২৪ ডেস্ক : এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহরিয়ার হোসেন শিহাব (১৭)।   

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে তিনি গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। ছেলের এমন কৃতিত্বের খবর পাওয়ার দিনেও আনন্দ করতে পারেনি পরিবার। সন্তান হারানোর শোকের সঙ্গে যুক্ত হয়েছে তার সাফল্যের বেদনা। 

শিহাব ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চবিদ্যালয় থেকে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গত শনিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের মানরা গ্রামে ছোট কাকার বৌভাতের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাবের মৃত্যু হয়।  

পুকুরে গোসল শেষে ছাদে কাপড় শুকাতে গেলে ডেকোরেশনের জন্য আনা ঝাড়বাতির তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় একটি বায়িং হাউজে চাকরি করেন। শিহাবের গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, স্বজন ও পরিচিতদের মধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিস্থিতি। যে ফল ঘিরে পরিবারে আনন্দের প্রস্তুতি থাকার কথা ছিল, সেই সাফল্যই এখন তাদের কাছে প্রিয় সন্তান হারানোর বেদনার স্মৃতি হয়ে দাঁড়িয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে