শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:১১:৪২

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে নিষিদ্ধ যুবলীগ কর্মী আটক

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে নিষিদ্ধ যুবলীগ কর্মী আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম অর্ণব দাস (৩৭)।

শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে পুলিশের গাড়িতে করে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়।

ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যুবলীগের সদস্য হিসেবে ৩২ নম্বরে ফুল দিতে এসেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে