মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৩:২২

পুরান ঢাকায় আগুন

পুরান ঢাকায় আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নাজিরা বাজারের হক বেকারির গলির একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার যুগান্তরকে জানান, রাত ১২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটির তৃতীয় তলায় একটি জুতার কারখানা ছিল।

তিনি আরও জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে