রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯:০১

রাজধানীর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আইডিয়ালের এক শিক্ষার্থী জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ আক্রমণ করে আমাদের। কি কারণে করেছে তা জানি না। আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে।

তিনি আরও বলেন, আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।