সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ০১:৪৪:২৮

ব্রেকিং নিউজ : ঢাকার ফিজিওথেরাপি কলেজে আগুন

ব্রেকিং নিউজ : ঢাকার ফিজিওথেরাপি কলেজে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিংয়ের একটি কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ অক্টোবর) সকাল দশটার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম বলেন সকাল পৌনে দশটার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডের এসকে টাওয়ারে অবস্থিত ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।