সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ১০:৪১:১১

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে মিজানুর রহমান স্বপন নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। তার বিরুদ্ধে রাজধানীর গার্মেন্টস, ফুটপাত, অ্যাম্বুলেন্স ও মাদক কারবারিদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার স্বপন শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি।

সোমবার (৫ অক্টোবর) তাকে গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, ‘তাকে এসআরবি গ্রেপ্তার করেছে। পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ ও এসআরবি সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, আগারগাঁও এলাকায় ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক কারবারিদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।