শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:১৩:০১

দিনাজপুরের ফুলবাড়ীতে হঠাৎ পেঁয়াজের কেজি কত হলো জানেন?

দিনাজপুরের ফুলবাড়ীতে হঠাৎ পেঁয়াজের কেজি কত হলো জানেন?

এমটিনিউজ ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ীতে চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৩ থেকে ১৪ টাকা। পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সরেজমিনে সবজির পাইকারি বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকলেও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়। অথচ চার দিন আগেও একই পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে।

পৌর বাজারে সবজি কিনতে আসা স্কুলশিক্ষক নবকিশোর সরকার বলেন, অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকলেও হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির সাধারণ ক্রেতা।

পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী জয়ন্ত সাহা বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়াসহ মোকামে দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে। তবে আগামীতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলেও তিনি জানান।

খুচরা ব্যবসায়ী হারুন উর রশীদ বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারেও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ প্রকার ভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪২ থেকে ৪৩ টাকায়। পাইকারি বাজারে দাম কমে আসলে খুচরা বাজারেও কমে আসবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।