এক্সক্লুসিভ ডেস্ক : গরম পুরোপুরি পড়ার আগেই বাজারে তরমুজ এসে গেছে। স্বাদের কারণে এই ফলটি সবার কাছে বেশ জনপ্রিয়। অনেকে আবার স্বাদ বাড়াতে মাঝেমধ্যে তরমুজের উপর নুন, চাটমসলা ছড়িয়ে খান। এ ভাবে তরমুজ খাওয়া কি ভালো? এ বিষয়ে নানা তথ্য জানানো হয়েছে ভারতীয় অনলাইন ‘এই সময়ে’’র এক প্রতিবেদনে। Fruits & Vegetables
তরমুজের স্বাদ বাড়ায়
এক চিমটে লবণ দিলে তরমুজের স্বাদ আরও বেড়ে যায়। ২০২৩ সালে ইলাইফ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, লবণের মধ্যে থাকা ক্লোরাইড আয়ন মিষ্টি স্বাদের রিসেপ্টরের সঙ্গে মিথস্ক্রিয়া করে। এর ফলে মিষ্টি ভাব আরও বেশি অনুভূত হয়। সহজ ভাষায় বলতে গেলে লবণ তরমুজের প্রাকৃতিক মিষ্টতাকে আরও বাড়িয়ে তোলে।
ইলেক্ট্রোলাইটের ঘাটতি মেটায়
তরমুজে ৯২ শতাংশ পানি থাকায় এটি শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখে। এতে শরীরের জন্য উপকারী পটাশিয়াম, মিনারেলও পাওয়া যায়। কিন্তু এতে সোডিয়ামের মাত্রা কম থাকে। এই গরমে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে হলে তরমুজের উপর লবণ ছড়াতে পারেন। লবণে থাকা সোডিয়াম, ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। লবণ ছড়িয়ে তরমুজ খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ঘাটতি মেটে।মশলা সেট
হজমে সহায়তা করে
লবণ পাকস্থলীতে পাচক রস নিঃসরণ বাড়াতে সাহায্য করে। এর ফলে তরমুজ দ্রুত হজম হয়ে যায়। যদিও তরমুজ সহজপাচ্য। তাও অনেকেরই তরমুজ খাওয়ার পর পেট ফাঁপে। তরমুজে লবণ ছড়িয়ে খেলে এই সমস্যা অনেকটাই কমে।
কতটা লবণ ব্যবহার করবেন?
বেশি লবণ দিলে তরমুজের প্রাকৃতিক স্বাদ নষ্ট হয়ে যায়। পাশাপাশি শরীরে অতিরিক্ত সোডিয়াম প্রবেশ করে। এক বাটি তরমুজের উপর এক চিমটে লবণ বা চাটমশলাই যথেষ্ট। লবণ ছাড়াও বিট লবণ, চাটমশলা এবং লেবুর রস যোগ করতে পারেন। এতেও তরমুজের স্বাদ বাড়বে।