এক্সক্লুসিভ ডেস্ক : জ্যৈষ্ঠের গরম বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা আমের মিষ্টি সুবাস। গরমের এই সময়ে এক গ্লাস ঠান্ডা আমের জুস অনেকেরই পছন্দ। তবে পচনধরা, পোকা আক্রান্ত বা ছত্রাক-আক্রান্ত আম দিয়ে তৈরি জুস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসকদের মতে, ফলের ভেতরে পোকা দেখা গেলে সেটিই একমাত্র সমস্যা নয়। বরং এটি ইঙ্গিত দেয় যে, ফলটিতে পচন ধরেছে বা এমন পরিবেশে ছিল, যেখানে ব্যাকটেরিয়া ও ছত্রাক সহজেই বৃদ্ধি পেয়েছে। ফলে ওই ফল খেলে বা তার জুস পান করলে খাদ্যে বিষক্রিয়াসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে।
বেঙ্গালুরুর কেআইএমএস হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. দীপক গঙ্গা পি. বলেন, “দূষিত ফল খাওয়ার পর বমিভাব, বমি, ডায়রিয়া, পেটব্যথা, পেট মোচড়ানো, ফাঁপা ভাব এবং দুর্বলতার মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে শরীর ক্ষতিকর উপাদান বের করে দিতে এসব প্রতিক্রিয়া দেখায়।”