বুধবার, ১০ জুন, ২০২৬, ০৬:২৩:০৬

রাতে বালিশের নিচে এক কোয়া রসুন রাখলে মিলবে যে উপকার

রাতে বালিশের নিচে এক কোয়া রসুন রাখলে মিলবে যে উপকার

এক্সক্লুসিভ ডেস্ক : রসুনের উপকার বলে শেষ করা যাবে না। রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না, রসুন একটি শক্তিশালী অ্যান্টি-বায়োটিকও। আপনি সকালে ব্রেকফাস্টের আগে রসুন খেলে ঠান্ডা লাগা কমে যাবে। রসুনের অ্যান্টি-অক্সিডেন্ট রক্তকে পরিশুদ্ধ করে রাখে। 

কিছু ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ, যেমন— নিউমোনিয়া, ব্রংকাইটিস, হাঁপানি, হুপিং কাশি প্রতিরোধ করে থাকে রসুন। যক্ষ্মায় আক্রান্ত রোগীর পথ্যে সারাদিনে কয়েক কোয়া রসুন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

এছাড়া রসুন একটি প্রাকৃতিক সুপারফুড, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত কার্যকরী। রাতে বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমাতে যান, সকালে নিজেই নিজেকে চিনতে পারবেন না। 

কারণ রসুন ওজন কমাতে এক্সপার্ট। বিশেষ করে পেটের মেদ। কাঁচা রসুনের মধ্যে থাকা সালফার শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে থাকে। খাবার হজম করে, বিপাকহার উন্নত হয়। ফলে শরীরের বেজাল মেটাবলিক রেট বাড়ে ও ওজন কমে ঝটপট। অনেক জটিল-কঠিন অসুখের মোকাবিলা করতে রসুনের জুরি মেলা ভার! 

প্রাচীন ইউরোপীয় দেশগুলোতে বালিশের তলায় এক কোয়া রসুন রেখে ঘুমানোর নিদান দেওয়া হতো। কারণ এতে নাকি ম্যাজিকের মতো ফল মেলে। 

এখন প্রশ্ন আসতে পারে— বালিশের নিচে রসুন রেখে ঘুমালে কী হয়?

রাতে ঘুম আসে না? বালিশের নিচে রসুন নিয়ে ঘুমান। ঘুম আসবে ঝটপট। এই টোটকার নেপথ্যে বৈজ্ঞানিক কারণও আছে। রসুনে থাকে অ্যালিসিন নামক এক ধরনের অ্যান্টি-বায়োটিক। ঘুমের সময়ে তারই গন্ধ নাকে গিয়ে জীবাণু দূর করে। রসুনের গন্ধ নাকে গেলে বন্ধ নাক খুলে যায় সহজেই। তাই ঘুম হয় মসৃণ। নাক-ডাকা, বারবার ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যাও মিটে যায়।

আর বালিশের নিচে রসুন রাখলে মশা-মাছি দূরে থাকে। প্রত্যেক দিন যদি রসুন নিয়ে শোবার অভ্যাস করেন, দেখবেন— সকালে ঘুম থেকে উঠে শরীর অনেক চনমনে লাগছে। কারণ রসুনে রয়েছে ভিটামিন বি১ ও বি৬। তাই মেলাটোনিন হরমোনের ক্ষরণ বেশি হয়, যা আমাদের স্নায়ু শান্ত করে, ঘুমও অনেক বেশি গাঢ় হয়। 

আকুপাংচার বিশেষজ্ঞ ডা. অ্যালেক্স হায়ার বলেন, অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, রসুন অশরীরী আত্মা ও নেগেটিভ ক্ষমতাকে দূরে রাখে। তবে এটি লোককথায় প্রচলিত। তিনি বলেন, এসব নিদান ঘরোয়া টোটকা হলেও দারুণ ফল মেলে। 

বিশেষ করে রসুনের সংস্পর্শে থাকলে অনেক উপকার হয়। রাতে ঘুমানোর সময়ে বালিশের তলায় এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমান। হতাশা দূর হবে, নেগেটিভ এনার্জি দূরে গিয়ে জীবন পজিটিভ এনার্জি, খুশি-আনন্দ ও সাফল্যে জীবন ভরে উঠবে!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে