বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ০৪:০০:২৬

আপনি কী মানিব্যাগে এই ৫ জিনিস রাখুন? তাহলে জানুন

আপনি কী মানিব্যাগে এই ৫ জিনিস রাখুন? তাহলে জানুন

এক্সক্লুসিভ ডেস্ক : মানিব্যাগ কেবল টাকা রাখার অনুষঙ্গ নয়, বরং এটি আপনার অর্জিত সম্পদ সংরক্ষণের একটি মাধ্যম। প্রাত্যহিক জীবনে মানিব্যাগ ব্যবহারে করা কিছু ছোটখাটো ভুল অনেক সময় আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। 

তাই জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এবং সম্পদের সহজ প্রবাহ নিশ্চিত করতে মানিব্যাগ ব্যবহারে কিছু সতর্কতা ও কৌশলী টিপস মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

পারিবারিক স্মৃতি ও আবেগ

মানিব্যাগে পরিবারের সদস্যদের একটি সুন্দর ছবি রাখা ইতিবাচক শক্তি সঞ্চার করে বলে মনে করা হয়। তবে খেয়াল রাখতে হবে, মানিব্যাগে রাখা ছবি বা কোনো প্রতীক যেন কোনোভাবেই ছিঁড়ে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়। কারণ ক্ষতিগ্রস্ত ছবি মানসিক চাপ সৃষ্টি করতে পারে এবং বড় ধরনের আর্থিক ব্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হয়।

অর্থ সংরক্ষণের সঠিক পদ্ধতি

টাকা বা নোট মানিব্যাগে এলোমেলোভাবে না রেখে সুন্দর করে গুছিয়ে রাখা উচিত। নোট কখনও ভাঁজ করে না রাখার পরামর্শ দেওয়া হয়। মুদ্রা বা কয়েন নোটের সঙ্গে না রেখে আলাদা পকেটে রাখা শ্রেয়। টাকাকে সম্মান দিয়ে সঠিকভাবে সংরক্ষণ করলে অপচয় রোধ করা সম্ভব বলে মনে করা হয়।

অপ্রয়োজনীয় কাগজের জট কমানো

অনেকেই মানিব্যাগে অপ্রয়োজনীয় রসিদ, মেমো বা পুরনো কাগজ জমিয়ে রাখেন। মানিব্যাগ মূলত টাকা রাখার জায়গা, তাই এতে কাগজের পরিমাণ যত কম রাখা যায় ততই ভালো। অতিরিক্ত কাগজ রাখলে অর্থের অপচয় হয় এবং পার্স হারানোর ঝুঁকিও বৃদ্ধি পায় বলে ধারণা করা হয়।

শুভ প্রতীক বা ইতিবাচক বার্তা

মানিব্যাগে ছোট কোনো শুভ প্রতীক, প্রার্থনার বাণী বা ইতিবাচক বার্তা রাখা যেতে পারে। অনেকের বিশ্বাস, এতে ইতিবাচক মনোভাব তৈরি হয় এবং অর্থের প্রতি সচেতনতা বাড়ে। 

রাশি ও রঙের সামঞ্জস্য

আর্থিক সমৃদ্ধির জন্য নিজের রাশিচক্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো ছোট প্রতীক বা সেই রাশির রঙের কোনো জিনিস মানিব্যাগে বহন করা যেতে পারে। এতে সম্পদ অর্জন সহজ হয় বলে মনে করা হয়। বিশেষ করে সবুজ রঙের মানিব্যাগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ এ রঙটি আর্থিক লেনদেনের কারক গ্রহ বুধের প্রতীক বলে জ্যোতিষশাস্ত্রে বিবেচিত।

কারও জন্মছকে বুধ অনুকূল থাকলে এবং তিনি সবুজ রঙের মানিব্যাগ ব্যবহার করলে আর্থিক লাভের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় বলেও জ্যোতিষশাস্ত্রে ধারণা রয়েছে। সূত্র : আজতাক বাংলা, আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে