শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১:৪২

চিনির পাত্রের ভিতরে তেজপাতা রাখুন আর ম্যাজিক দেখুন

চিনির পাত্রের ভিতরে তেজপাতা রাখুন আর ম্যাজিক দেখুন

এক্সক্লুসিভ ডেস্ক : চিনি রান্নাঘরের একটি প্রয়োজনীয় উপাদান। মিষ্টি যেকোনো খাবার তৈরিতে এর প্রয়োজন পড়ে। কিন্তু এর পাত্র খোলা রাখলে দ্রুত পিঁপড়ার উপদ্রব হতে পারে। একবার চিনিতে পিঁপড়া ঢুকে গেলে অনেকেই মনে করেন যে এটি ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে কয়েকটি সহজ ঘরোয়া উপায় পিঁপড়া তাড়াতে এবং আবার ফিরে আসা রোধ করতে সাহায্য করতে পারে। এখানে কিছু সহজ উপায় দেওয়া হলো যেগুলো ব্যবহার করলে চিনি থেকে পিঁপড়া দূর করা সহজ হবে-

১. তেজপাতা ব্যবহার করুন

চিনির পাত্রের ভিতরে বা চারপাশে কয়েকটি তেজপাতা রাখুন। এর তীব্র প্রাকৃতিক গন্ধ পিঁপড়াদের দূরে রাখতে এবং আপনার সঞ্চিত চিনিকে রক্ষা করতে সাহায্য করে। তেজপাতাগুলো সম্ভব হলে ধুয়ে ও শুকিয়ে তারপর চিনির ভেতরে রাখুন। এর ফলে তেজপাতায় লেগে থাকা ধুলো-ময়লা পেটে যাওয়ার ভয় থাকবে না।

২. লবঙ্গ রাখুন

লবঙ্গের একটি তীব্র গন্ধ আছে যা পিঁপড়ারা অপছন্দ করে। চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে তা পিঁপড়াদের প্রবেশ রোধ করতে সাহায্য করতে পারে। লবঙ্গগুলো ফেলে দেওয়ার দরকার নেই। বরং একই লবঙ্গ আপনি নতুন করে চিনি ভর্তি করার সময় তার ভেতরে রেখে দিতে পারেন। আবার চাইলে সেগুলো চা তৈরি কিংবা অন্যান্য রান্নায় যোগ করতে পারেন।

৩. শুকনা মরিচ রাখুন

চিনির পাত্রের কাছে বা সংরক্ষণ ক্যাবিনেটে কয়েকটি আস্ত শুকনা মরিচ রাখুন। এর ঝাঁঝালো গন্ধ পিঁপড়াদের জন্য একটি প্রাকৃতিক প্রতিরোধক হিসাবে কাজ করে। তবে অবশ্যই তা শিশুদের নাগালের বাইরে রাখবেন। নয়তো তা শিশুর জন্য বিপদের কারণ হতে পারে।

৪. লেবুর টুকরা রাখুন

এটি অবশ্য চিনির পাত্রের ভেতরে নয়, আপনাকে রাখতে হবে তার আশেপাশে। অর্থাৎ আপনি যে পাত্রে চিনি রাখছেন তার কাছাকাছি কোথাও এক টুকরা লেবু রেখে দিতে পারেন। লেবুর তীব্র গন্ধ পিঁপড়াদের তাড়াতে এবং সংরক্ষণ এলাকা থেকে দূরে রাখতে সাহায্য করে।

৫. রোদে চিনি শুকিয়ে নিন

যদি আপনি ইতিমধ্যে চিনি সংরক্ষণ করে থাকেন এবং পিঁপড়াও সেখানে উপস্থিত হয়ে থাকে, তবে তা একটি পরিষ্কার ট্রেতে ছড়িয়ে দিন এবং কিছুক্ষণের জন্য সরাসরি সূর্যের আলোতে রাখুন। তাপ পিঁপড়াদের সরে যেতে উৎসাহিত করে, ফলে চিনি থেকে তাদের আলাদা করা সহজ হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে