শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯:৩৭

কোন ইলিশ কিনছেন আসল নাকি সুরমা? চেনার সবচেয়ে সহজ উপায়

কোন ইলিশ কিনছেন আসল নাকি সুরমা? চেনার সবচেয়ে সহজ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : ইলিশ মাছের (Hilsa Fish) দাম বরাবরি বাজারে তুঙ্গে থাকে। তবে ইলিশের বদলে অনেক সময় চন্দনা বা সুরমা মাছ বিক্রি করার অভিযোগ ওঠে। পাশাপাশি, হোটেলের রান্না করা মাছ পরিবেশন করার সময় আসল ইলিশ বা অন্য মাছের মধ্যে পার্থক্য বোঝা খুব কঠিন হয়ে পড়ে। তখন অনেকেই ভুল করে ইলিশ ভাবে চড়া দামে পেট ভরার চন্দনা কিংবা সুরমা মাছ। তবে আজকের প্রতিবেদনে রইল আসল ও নকল চেনা উপায়।

বিশেষজ্ঞদের মতে, চন্দনা মাছ ইলিশের (Hilsa Fish) কাছাকাছি প্রজাতি মাছ হলেও, এটি মোটেই আসল ইলিশ নয়। অন্যদিকে সুরমা সম্পর্কে ভিন্ন পরিবার গোষ্ঠীর মাছ হলেও প্রায়ই সেই মাছ রাজার তকমা পেয়ে আসছে। তাই মাছের গঠন রং ও গায়ের দাগ দেখে এদের পার্থক্য বোঝার চেষ্টা করতে পারেন ক্রেতারা।

স্বাদ ও বিশেষ চেহারায় ইলিশের কাছাকাছি প্রজাতি মাছ হল চন্দনা। উপকূলীয় এলাকা মোহনা ও জোয়ার ভাটা নদীতে এই মাছের দেখা পাওয়া যায়। পশ্চিমবঙ্গে একাধিক অঞ্চলে যেমন ইলিশের বদলে বাজারে চন্দনা বিকোয়, তেমনি বাংলাদেশের সিলেট ও উত্তরাঞ্চলে চন্দনা ইলিশ নামে পরিচিত এই মাছ। আবার ওপার বাংলার চট্টগ্রামে ফুইট্টা ইলিশ বলা হয়। মানচিত্রদেখুন

চন্দনা মাছের গায়ের রং রুপোলি হয়। তবে এই মাছের গায়ে হলদে আভা থাকতে পারে। আবার ফুলকার পিছনে অস্পষ্ট কালচে ছাপ দেখা যায়। মাছটির ওপরে চোয়ালের মাঝখানেও ছোট খাঁজ রয়েছে। সাধারণত এটি ইলিশের তুলনায় ছোট হয়।

সুরমা মাছের বেহো নম্বারটে ও দুপাশ চাপা হয়। পিঠ মিলছে রুপোলি ও পেট সাদা রকমের দেখতে হয়। শরীরে সারি সারি কালচে খাড়া দাগ থাকে। এর চোয়ালে শক্ত দাঁত রয়েছে। যেগুলো করাতার মতো খাঁজ কাটা। এর বৈশিষ্ট্য আসল ইলিশ থেকে সুরমা আলাদা করতে সহায়তা করে।

বাজারে বাজারে চলতি মরশুমে প্রতি কেজি ইলিশের দাম ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। বাজারে ইলিশের সরবরাহ কমে যাওয়া এবং দাম বেড়ে যাওয়ার সুযোগে অসাধু বিক্রেতারা অন্য মাছকে ইলিশ বলে বিক্রি করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।স্বভাবতই সুরমা, সার্ডিন, চৌক্কা, চন্দনা, চকোরি-সহ বিভিন্ন মাছকে ইলিশ নামে বিক্রির অভিযোগ উঠে এসেছে দুই বাংলাতেই। আস্ত মাছ দেখে অভিজ্ঞ ক্রেতারা কিছুটা পার্থক্য বুঝতে পারলেও কাটা বা রান্না করা মাছের ক্ষেত্রে তা কঠিন।

তবে আসল ইলিশ মাছ চেনার সময় মাছের পেট ভালোভাবে দেখে নেবেন। মাছের দেহের গঠন, রং ও গায়ের দাগ খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে বাজারে যাওয়ার আগে মনে রাখবেন, চন্দনা সাধারণত ইলিশের ছোট হয়। আর সুরমার শরীরের স্পষ্ট খাড়া দাগ থাকে (Hilsa Fish)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।