সোমবার, ০৮ জুন, ২০২৬, ০৮:৫৩:২৯

বিয়েবাড়িতে মাংস না খেয়ে জমাচ্ছিলেন টেবিলের নিচে, অতঃপর...

বিয়েবাড়িতে মাংস না খেয়ে জমাচ্ছিলেন টেবিলের নিচে, অতঃপর...

এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়িতে মাংস খাওয়া নিয়ে কনেপক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দায় বিয়েবাড়িতে খাওয়ার সময় মাংস না খেয়ে টেবিলের নিচে জমা করায় সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নয়াকান্দা গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বরপক্ষ, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের দাওয়াত দেওয়া হয়। দাওয়াত খাওয়ার সময় গ্রামের কয়েকজন মাংস না খেয়ে টেবিলের নিচে জমা করছিলেন। পরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর বলেন, ‘মাংস খাওয়া নিয়ে পাশের বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হন।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘মাংস খাওয়া নিয়ে গ্রামের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে