শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ১০:২৩:১৫

উল্টে খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস

উল্টে খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস

এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মো. মামুন জানান, বরিশাল থেকে সিলেটগামী সাগরিকা নামের একটি যাত্রীবাহী পরিবহন বাবলাতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। 

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে