শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ০২:১৭:৩৯

ব্রেকিং নিউজ : পোশাক কারখানায় আগুন

ব্রেকিং নিউজ : পোশাক কারখানায় আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার একটি পোশাক কারখানার কার্টুনের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসে ৯টি ইউনিট। আরও একটি ইউনিট যোগ দেওয়ার কথা রয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুন লাগে। এ সময় কারখানার শ্রমিক এবং স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি এবং সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ৪ ইউনিট যোগ দেয়। আরও একটি ইউনিট যোগ দেওয়ার জন্য রাস্তায় রয়েছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাব ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শামীম

বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুনে সূত্রপাত, ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য জানাতে পারেননি তারা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।