বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৩:৩২

'আমরা একে অপরকে ভালোবাসি, আমি ওকে আসতে বলেছি, আমি ওকে বিয়ে করব'

'আমরা একে অপরকে ভালোবাসি, আমি ওকে আসতে বলেছি, আমি ওকে বিয়ে করব'

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামে প্রেমের সম্পর্কের সুবাদে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন কুড়িগ্রামের এক তরুণী। প্রেম ও বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহারাজপুর গ্রামের গোপাল কর্মকারের ছেলে দ্বীপ কর্মকারের সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার এক তরুণীর এক বছর ধরে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে দ্বীপ কর্মকারের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই তরুণী।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকালে এলাকাবাসী দুজনকে মুকসুদপুর থানায় নিয়ে যান।

ওই তরুণী বলেন, দ্বীপের সঙ্গে আমার মোবাইলে ফোনে প্রায় এক বছরের সম্পর্ক। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। তাই আমি তাকে বিয়ে করার দাবিতে তার বাড়িতে এসেছি।

দ্বীপ কর্মকার বলেন, আমরা একে অপরকে ভালোবাসি। আমি ওকে আসতে বলেছি। আমি ওকে বিয়ে করব।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে