শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১০:২৫:৫০

নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগের ঘোষণা

নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগের ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) মুকসুদপুর উপজেলায় শততা ফল ভান্ডারে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ওই নেতারা।

পদত্যাগকারীরা হলেন- মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মো. আরিফ মোল্য ও মহারাজপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ শিকদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. আরিফ মোল্যা বলেন, আমি মো. আরিফ মোল্যা সহ-দপ্তর সম্পাদক মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ এবং মহারাজপুর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ শিকদার দায়িত্বে ছিলাম। আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবী ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিজ নিজ দলীয় পদ থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করিলাম।

আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নাই; ভবিষ্যতেও থাকবে না। আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।