বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৩৭:২১

মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন

মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন কাজী মনি (খাদিজা) নামে এক নেত্রী। 

বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে অব্যাহতিপত্রটি শেয়ার করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে এ আবেদন করেন কাজী মনি।

অব্যাহতিপত্রে তিনি লেখেন, কিছু অনিবার্য ব্যক্তিগত সমস্যার কারণে তার পক্ষে সংগঠনের কার্যক্রমে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তাকে কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য পৌর মহিলা দলের সভানেত্রী শেখ সালমা পারভীন কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জাতীয়তাবাদী মহিলা দলের কোটালী পাড়া পৌরসভার সভাপতি শেখ সালমা পারভীন যুগান্তরকে বলেন, তিনি বাসায় একটি কাগজ রেখে গেছেন। আমি বলেছি, এভাবে আবেদন করলে হয় না। নিয়ম অনুযায়ী আবেদন করলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। 

এ বিষয়ে কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়ান বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কী কারণে তিনি পদত্যাগ করতে চান, তা আমার জানা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।