শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ০৩:০১:২৬

সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন জামায়াত নেতা

সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন জামায়াত নেতা

এমটিনিউজ ডেস্ক : দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

 সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিন মাস আগে আমার দায়িত্বশীলদের বলেছিলাম এ দায়িত্ব পালন করতে আমি অপারগ এবং আমি পদত্যাগ করলাম। 

তিনি বলেন, বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানালাম। আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।

আবুল কালাম বলেন, কোনো চাপ নেই, ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে পদত্যাগ করলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।