শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ০৪:৩১:০৯

আজ যে মাইকিং করা হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীতে

আজ যে মাইকিং করা হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীতে

এমটিনিউজ ডেস্ক : বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইকিং করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক নিয়ে মাইকিং করা হয়। 

মাইকিংয়ে জানানো হয়, রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদিয়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এমন কর্মসূচির মাইকিংয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

কাশিয়ানী থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, মাইকিংয়ের বিষয়টি আমি শুনেছি। তবে তারা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আমাদের ওখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।