মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ০৪:৫০:০১

চার বাংলাদেশি করবেন এবারের হজের খুতবা অনুবাদ

চার বাংলাদেশি করবেন এবারের হজের খুতবা অনুবাদ

ইসলাম ডেস্ক : এবারও বাংলাসহ ৫০ ভাষায় প্রচার হবে পবিত্র হজের খুতবা। বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষের কাছে হজ ও ইসলামের শান্তির বার্তা পৌঁছানোর লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এ বছর পবিত্র হজের খুতবার বাংলা অনুবাদ করবেন চারজন বাংলাদেশি গবেষক। তারা হলেন-- ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, ড. মুহাম্মদ খলীলুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে, এ বছর আরাফাতের ময়দান থেকে হজের খুতবার অনুবাদ প্রচারিত হবে বিশ্বের ৫০টি ভাষায়। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধায়নে এটিই এখন পর্যন্ত হজের খুতবা অনুবাদের সবচেয়ে বড় প্রকল্প।

 গুরুত্বপূর্ণ এ প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রীয় ও ধর্মীয় সহনশীলতা, সংযম ও শান্তির বার্তা তুলে ধরতে চায় সৌদি আরব। যাতে ইসলামের প্রকৃত চিত্র এবং এর উচ্চমূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
 
এবার হজের মূল খুতবা আরবিতে দেবেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।
 
হজের খুতবা স্মার্ট ফোন, হারামাইন শরিফাইনের ওয়েবসাইট, মানারাতে হারামাইন প্লাটফর্মের মাধ্যমে শোনা যাবে।
 
২০১৮ সালে সর্বপ্রথম বিশ্বের পাঁচটি আন্তর্জাতিক ভাষায় হজের খুতবার অনুবাদ প্রচার করা হয়। পরের বছর ১০টি ও ২০২২ সালে ১৪টি ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। ২০২৩ সালে ২০টি ভাষায় করা হয়। আর ২০২৪ সালে তা বাড়িয়ে ৫০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হয। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে