ঢাকা : বাংলাদেশে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত রোগী শ'না'ক্ত হওয়ার পরপরই মাস্কের দাম দ্বি'গুণের বেশি হয়ে গেছে। রোববার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে যে মাস্ক ৪০ টাকায় বিক্রি হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেটি বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়। কারওয়ান বাজার মোড়ের আগে ফার্মগেটমুখী সড়কে ফুটওভার ব্রিজে দুপুর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত মধ্যবয়স্ক এক ব্যক্তিকে মাস্ক বিক্রি করতে দেখা যায়।
দুপুর ২টার দিকে মিরপুরের সাড়ে ১১-এর বাসিন্দা সাইফুল হক মিঠু একটি কালো ও একটি সবুজ রঙের মাস্ক কেনেন। তিনি জানান, প্রতিটি মাস্ক ৪০ টাকা করে কিনেছেন। দুটি মাস্কের জন্য ৮০ টাকা দাম দিয়েছেন। একই দোকানির কাছ থেকে দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াসিন নামে এক ক্রেতা দুটি মাস্ক কেনেন। তিনি জানান, কালো মাস্কের জন্য ৮০ টাকা ও গোলাপি রঙের মাস্কের জন্য ৬০ টাকা দিতে হয়েছে তাকে।
তার দাবি, এসব মাস্ক তিনি আগে ৩০ টাকাতেও কিনেছেন। দেশে করোনা ভাই'রাস শনা'ক্তের খবর পাওয়ার পরই তারা দাম বাড়িয়েছে। তবে ওই দোকানি বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ''কেনা বেশি টাকায়, তাই দাম বেশি।'' করোনা শ'না'ক্তের পড় থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এবং দোকানগুলোতে মাস্ক কেনার হি'ড়িক পড়ে যায়।
ফার্মেসি, স্টেশনারি দোকান এমনকি ফুটপাতের দোকানেও মাস্ক কিনতে এক ধরনের মা'তামা'তি সৃষ্টি হয়। এদিকে, বাংলাদেশে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত তিনজন রোগী শ'না'ক্ত হয়েছে বলে নি'শ্চি'ত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়'ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। আ'ক্রা'ন্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালি ফেরত।