বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১১:৩৮:১১

শফিকুল ইসলামকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ

শফিকুল ইসলামকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের  প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রেস সচিব হয়েছেন সাংবাদিক শফিকুল ইসলাম। তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এতে বলা হয়েছে, শফিকুল ইসলামকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথব্য তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্যান্য সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

সাংবাদিক শফিকুল ইসলাম দুই দশক ধরে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে কাজ করছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে