এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪।