এমটিনিউজ২৪ ডেস্ক : রোজায় সুলভ মূল্যে গরুর মাংসসহ দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রি করবে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় জানানো হয়, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি হবে।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এবারের রমজানে পণ্যের বিক্রির স্থান বাড়িয়ে মোট ৪৮টি স্থানে সুলভ মূল্যে পণ্য বিক্রি করা হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, রোজাদারদের ভোগান্তি কমাতে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরবরাহকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বছর বেশি সংখ্যক জায়গায় পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে।
সরকারি এই উদ্যোগ রমজান মাসে সাধারণ মানুষের পণ্যের সহজলভ্যতা ও সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।