সোমবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৫:২৮

ককটেল হামলা চালিয়ে বিএনপির নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ

ককটেল হামলা চালিয়ে বিএনপির নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোবরার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি বলেন, সোমবার ভোরের দিকে উপজেলার বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরণ করে। এরপর তারা বিএনপির নির্বাচনি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের একটি সাইকেলের দোকান ও একটি কৃষি উপকরণের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। একটি দল নির্বাচনকে প্রতিহত করতে এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে একটি নির্বাচনি ক্যাম্প ও একটি সাইকেলের দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে