মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২২:৩০

দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী

দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দোয়া করবেন যেন সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে, তাদের প্রত্যেকটার হাত-পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায়ে রাখতে পারি।

মঙ্গলবার ঢাকার দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

এসময় তিনি নাম উল্লেখ না করে ওই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, ঢাকা-৮-এ যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট যিনি রয়েছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র-মাদক তুলে দিবেন না। সেই কর্মী মাদক খেয়ে পরে আপনার ওপরেই আঘাত করে বসবেন।

পাটওয়ারী বলেন, নির্বাচনের সময়ে কারও হাতে মাদক দেয়, কারও হাতে অস্ত্র দেয়। আপনারা ১২ তারিখ মাদক-অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে। আমরা আর সহ্য করবো না। আমরা হুমকি পাচ্ছি, আমাদের নাকি মাইর দেওয়া হবে। এবার আসুন, শক্ত হাতে প্রতিহত করবো।"

এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পর তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, হাবিবুল্লাহ বাহারে মাইর খেয়ে আসছি, এবার মাইর দিবো। কারণ বারবার খাইতে পারবো না। তাহলে তো মারা যাবো। এবার কিছু উত্তম-মধ্যম দিবোও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে