বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৫:১৮

শিক্ষার সব স্তরে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাদ দেওয়ার ঘোষণা জামায়াতের

শিক্ষার সব স্তরে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাদ দেওয়ার ঘোষণা জামায়াতের

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে শিক্ষার সব স্তরে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত ইশতেহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বনানীর হোটেল শেরাটনে এ ইশতেহার ঘোষণা করা হয়। দলটির আমির ডা. শফিকুর রহমান এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে শিক্ষাব্যবস্থা অংশের ১৯ নম্বর ধারায় বলা হয়েছে, শিক্ষাকে সহজ ও সর্বজনীন করার লক্ষ্যে সব স্তর (স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় প্রভৃতি) থেকে ভর্তি পরীক্ষা ফি বাদ দেওয়া হবে।

এছাড়া শিক্ষাব্যবস্থা অংশের ৪২ নম্বর ধারায় বলা হয়েছে, অষ্টম শ্রেণির পর থেকে হায়ার সেকেন্ডারি বা উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে চারটি পৃথক ধারায় বিভক্ত করা হবে। সেগুলো হলো ইসলামিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা।

ইশতেহারে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে আরও বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, দলটি ক্ষমতায় গেলে শিক্ষাবিদ ও গবেষকদের সমন্বয়ে স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা হবে। শিক্ষা বাজেট বাড়িয়ে জিডিপির ৬ শতাংশ করার কথাও তুলে ধরা হয়েছে ইশতেহারে।

উল্লেখ্য, সরকার পরিচালনায় জামায়াতের ২৬টি অগ্রাধিকার ইশতেহারে তুলে ধরা হয়েছে। এতে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বের সাথে উল্লেখিত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে