মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৯:৩৮

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার সময় টাকা দেওয়া নিয়ে যা বললেন শাহরিয়ার কবির

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার সময় টাকা দেওয়া নিয়ে যা বললেন শাহরিয়ার কবির

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও টকশো ব্যক্তিত্ব এ এস এম শাহরিয়ার কবিরের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা গেছে, ভ্রাম্যমাণ বয়োজ্যেষ্ঠ এক পান বিক্রেতার হাতে এক হাজার টাকার নোট দিতে দেখা যায়।

টাকা দেওয়ার সময় শাহরিয়ারের হাতে ভোটের প্রচারপত্র ছিল। ঘটনাটি গত শনিবার রাজধানীর মিরপুর এলাকায়।

জামায়াতে ইসলামীর আমির ঢাকা–১৫ আসন থেকে নির্বাচন করছেন। এ বিষয়ে আইনজীবী শাহরিয়ার কবির সোমবার নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, মানবিক দিক বিবেচনায় তিনি ওই অর্থ দিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, শাহরিয়ার কবির পান বিক্রেতাকে ব্যবসার অবস্থা জানতে চান। উত্তরে তিনি বলেন, মোটামুটি চলছে।

কেন মোটামুটি, জানতে চাইলে বিক্রেতা বলেন, দেশের পরিস্থিতি ভালো নয়, মানুষ আতঙ্কে আছে। এ সময় শাহরিয়ার বলেন, আমরা তো আপনাদের জন্যই। তখন বিক্রেতা বলেন, নতুন সরকার এলে বোঝা যাবে, এখন তো সরকার নেই।
কথোপকথনের একপর্যায়ে শাহরিয়ার কবির সরকার, রিজিক এবং আল্লাহর ক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

বিক্রেতা তার জবাবে আল্লাহর কথা উল্লেখ করেন। আলাপের শেষ দিকে শাহরিয়ার কবির সেখান থেকে চলে যাওয়ার সময় ওই ব্যক্তির হাতে এক হাজার টাকার নোট গুঁজে দেন।

ভিডিও ভাইরাল হলে গতকাল সোমবার রাত ৮টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দেন শাহরিয়ার কবির। সেখানে তিনি লেখেন, গত শনিবার মিরপুর এলাকায় জামায়াতের সমর্থনে গণসংযোগের সময় ওই পান ও সিগারেট বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পারেন, সারা দিনে তেমন বিক্রি হয়নি। তাই সবার সামনে ক্যামেরার উপস্থিতিতেই মানবিক কারণে তিনি এক হাজার টাকা দেন।

তিনি বলেন, আমি গত শনিবারে  মিরপুর এলাকায় ব্যক্তিগতভাবে জামাতের সমর্থনে গণসংযোগ কালে একজন পান ও সিগারেট বিক্রেতার সাথে আমার সাক্ষাতকালে জানতে পারি যে, তার সারাদিন তেমন বেচা বিক্রি হয় নাই,এবং  আমি সবার সম্মুখে ক্যামেরার সামনে এক হাজার টাকা দান করি মানবিক দিক বিবেচনা করে।

শাহরিয়ার কবির জানান একই স্থানে শিশুদের খেলাধুলার জন্যও কিছু টাকা উপহার দিয়েছেন এবং গণমাধ্যমকে অনুরোধ করেছেন বিষয়টিকে অন্যভাবে না দেখতে। কিন্তু তাঁর অভিযোগ, জুলকারনাইন সায়ের খানসহ বিভিন্ন গণমাধ্যম মানবিক সহায়তাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। এতে তিনি মর্মাহত বলে উল্লেখ করেন। কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনাও করেন।

শাহরিয়ার কবির বলেন,  ওই একই স্থানে  আমি বাচ্চাদের র‍্যাকেট কেনার কিছু টাকা গিফট করি এবং মিডিয়াকে আমি স্পষ্টভাবে বলি এই মানবিক সাহায্যকে আপনারা অন্যভাবে  দেখবেন না বা দেখার সুযোগ নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে  Zulkarnain Saer Khan এবং বিভিন্ন গণমাধ্যম এই মানবিক সাহায্য কে অন্যভাবে প্রচার করার হীন চেষ্টা করিয়াছেন।

তিনি আরো বলেন, আমি অত্যান্ত মর্মাহত ও শোকাহত এরুপ দুর্বৃত্তায়নের জন্য। ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে ও সকলকে এমন দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করুক।। তারপরও মানুষ হিসেবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে