মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫৩:১৪

আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই: ঢাবি ভিসি

আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই: ঢাবি ভিসি

এমটিনিউজ২৪ ডেস্ক : হঠাৎ করেই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঘোষিত এই সংবাদ সম্মেলনকে জনসংযোগের তরফে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে ‘বিশেষ’ আখ্যা দেওয়া হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিলেন তিনি।

তিনি বলেছেন, ‘আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করব।’

একটি বিশেষ পরিস্থিতে দায়িত্ব নিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান, এটিকে নিয়মিত কোনো চাকরি মনে করেন না তিনি। ছাত্ররা ভালোবেসেই তাকে এই দায়িত্বটি দিয়েছিলেন, এমনটাই বললেন ঢাবি ভিসি।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্বে এসেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে