সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৮:২১

আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন গুরুত্বপূর্ণ ২ উপদেষ্টা : জুলকারনাইন

আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন গুরুত্বপূর্ণ ২ উপদেষ্টা : জুলকারনাইন

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আজ সোমবার পদত্যাগ করে আজই দেশ ছাড়ছেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তবে কোন দুই উপদেষ্টা, তাদের নাম জানাননি তিনি।   

সোমবার সকাল ৬টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য দেন।  

পোস্টে তিনি লিখেন, ‘অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাঁদের ঘনিষ্ঠ মহল বরাতে জানা গেছে।

তাদের একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেইটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ব‍্যতিত এই ব্যক্তিদের দেশ ত‍্যাগ করতে দেওয়া উচিত হবে না।’

এর আগে গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করেছেন। এদিন তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

পরে তিনি ফেসবুকে পোস্টে দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে