এমটিনিউজ২৪ ডেস্ক : প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা প্রতি শিক্ষা বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে অনলাইনের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সংশোধিত ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৬’ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয় এ নির্দেশিকা জারি করে।
প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা প্রতি শিক্ষা বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে অনলাইনের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন।
বদলি একই উপজেলা/থানা, আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ এবং সারাদেশব্যাপী করা যাবে।
বদলি নির্দেশিকা দেখতে ক্লিক করুন এখানে