এমটিনিউজ২৪ ডেস্ক : নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টার দিকে সংসদ ভবনে পৌঁছান তিনি।
তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রয়েছেন।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে রওনা হন বিএনপির চেয়ারম্যান।