মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫১:৩৬

বিএনপিকে যে শর্ত দিল জামায়াত, অন্যথায় শপথ না নেওয়ার ঘোষণা

বিএনপিকে যে শর্ত দিল জামায়াত, অন্যথায় শপথ না নেওয়ার ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপিরা শপথই নেবেন না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

এদিকে সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপিকে আগে শপথ পড়ানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে