বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৩৩:০০

গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই : মেজর হাফিজ

গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই : মেজর হাফিজ

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।

বিএনপির এই নেতা উল্লেখ করেন, প্রাথমিকভাবে বিএনপি এই গণভোটের বিষয়ে একমত ছিল না। কিন্তু দলটির কাছে প্রতীয়মান হয় যে, বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই হবে না। এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই বিএনপি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে। 

সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজটি কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারেন। আমাদের দেশ এখনো এ ধরনের (গণভোটের) ব্যবস্থার জন্য প্রস্তুত নয়।

যে পদ্ধতিতে এই গণভোটের প্রচার চালানো হয়েছে, তার মধ্যেও নানাবিধ বিভ্রান্তি রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে