এমটিনিউজ২৪ ডেস্ক : রমজান উপলক্ষে ঢাকার বাজারে আমেরিকান পণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ইউএস এম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দৃশ্য দেখা যায়। সেখানে মার্কিন দূতের আমেরিকান পণ্য নিয়ে তোলা কয়েকটি ছবিও জুড়ে দেওয়া হয়।
পোস্টে মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেয়ে ভালো লাগছে।
তিনি আরও লিখেন, রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।